ট্রলের স্বীকার অপু বিশ্বাস

news-image

অনলাইন ডেস্ক : শুটিং সেট থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ছবি প্রকাশের পর তাকে ঘিরে নেটিজেনরা ট্রল শুরু করেছেন। জানা গেছে, ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার সেট থেকে ছবিটি তোলা। শুটিংয়ের দৃশ্য শেষে তা মনিটরে দেখছিলেন অপু। ট্রল হচ্ছেন তার খাটো পোশাক ও তার ফিটনেস নিয়ে।

সোলায়মান আলী লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিতে অপুর বিপরীতে আছেন নায়ক জয় চৌধুরী। বর্তমানে এর শুটিং চলছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকায়।

জানা গেছে, ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার ৭০ ভাগ কাজ আগেই শেষ হয়েছিল। বাকি অংশের দৃশ্যধারণ হচ্ছে পাবনায়। কিন্তু সেখানে থাকা উৎসুক জনতার ভিড়ের কারণে সম্ভবত কিছু অংশ বাকি রেখেই চলে এসেছে পুরো টিম। সিনেমাটি নির্মিত হচ্ছে উপমা কথাচিত্রের ব্যানারে।
ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান