ট্রলারডুবি : অবশেষে শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার

news-image

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বক্তাবলী ফেরিঘাট এলাকায় নদীর কিনার থেকে ১৪ মাস বয়সী এই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনেরই মরদেহ উদ্ধার করা হলো।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের পরিদর্শক আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন নদীর কিনার থেকে ১৪ মাস বয়সী শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির লাশ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ ১০ জনের মরদেহ উদ্ধার হওয়ায় উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এর পরদিন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ নিরাপত্তা বিভাগের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) বাবু লাল বৈদ্য বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় গ্রেপ্তারকৃত মেসার্স ফারহান নেভিগেশনের এমভি ফারহান-৬ নামক লঞ্চের মাস্টার কামরুল হাসান (৪০), ইনচার্জ ড্রাইভার মো. জসিম উদ্দিন ভুইয়া (৪০) ও সুকানি মো. জসিম মোল্লাকে (৩০) আসামি করা হয়েছে। তারা সবাই বর্তমানে কারাগারে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান