ট্রমার মধ্যে ছিলেন তমা মির্জা

news-image

বিনোদন প্রতিবেদক : তমা মির্জার নতুন ওয়েব সিনেমা ‘ফ্রাইডে’। এটি পরিচালনা করছেন রায়হান রাফি। শুক্রবার ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে এর টিজার।

২৫ সেকেন্ডের ওই টিজার নিয়ে তমা বলেন, ফ্রাইডের পোস্টারে যে ছয়জনকে দেখা যাচ্ছে, তাদের প্রত্যেকের একেকটা গুরুত্বপূর্ণ গল্প উঠে আসবে। বিশেষভাবে বলতে চাই, দুর্বল চিত্তের মানুষের জন্য এই কনটেন্ট না। যারা দেখবে তারা যেন পরিবারের সঙ্গে বসে না দেখে, একা দেখা উচিত। কারণ এটি যে ধরনের গল্প, এতে চরম নৃশংস দৃশ্য আছে। যে কেউ এই দৃশ্যগুলো দেখে সহ্য করতে পারবে না। তাই প্রস্তুতি নিয়ে দেখা উচিত।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী শুধু বললেন, শারীরিকভাবে প্রস্তুতি নিতে হয়নি, তবে ১১ মাস মানসিকভাবে চরিত্রটি লালন করেছি। শুটিং শেষে বাসায় এসে তিন দিন ঘর থেকে বের হতে পারিনি। সবাই জিজ্ঞেস করেছে- সমস্যা কী? শুধু বলছিলাম, এই চরিত্র থেকে বের হতে পারছি না। ট্রমার মধ্যে ছিলাম।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান