টেস্ট সিরিজের আগে ছুটি মিলবে না সাকিব-লিটনদের

news-image

স্পোর্টস ডেস্ক : জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পর্দা উঠলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এদিকে এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তবে তাদের আইপিএলে যাওয়া নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার জন্য সাকিবদের অনাপত্তিপত্র পাওয়ার গুঞ্জন থাকলেও সেটা নিয়েছে ভিন্ন মোড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছে, টেস্ট সিরিজের আগে ছুটি মিলছে না সাকিব-লিটনদের।

আজ শুক্রবার ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‌‘আপনারা সাকিবকে এনওসি দিতে পারেন, আমরা এখনো দেইনি।’

সাকিবদের এনওসি প্রসঙ্গে পাপন বলেন, ‘আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, কখন তারা (সাকিব-মোস্তাফিজ-লিটন) অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার।’

এনওসি প্রসঙ্গে জিজ্ঞেস করাতেই বিরক্ত কণ্ঠে বলেছেন, ‘আবারও একই প্রশ্ন। কতদিন করবেন এই প্রশ্ন। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের এবং এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা! আমরা জানি না এটাই হলো সমস্যা।’

বাংলাদেশি তিন ক্রিকেটারের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে পাপন বলেন, ‘ওদের (সাকিব-লিটন-মুস্তাফিজ) আইপিএলে খেলাবে কি না তাও জানি না। আপনি (সাংবাদিক) যদি নিশ্চয়তা দেন ওদের খেলাবে তাহলে সে বিষয়ে কথা বলতে পারি।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার