টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র হলে শিরোপা কার?

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। দ্বিতীয়বার ফাইনাল খেলতে নামা ভারত পঞ্চমদিন শুরু করেছে হারের ঝুঁকি নিয়ে। হাতে ৩ উইকেট রেখে ২৮০ রানের বিশাল বোঝা মাথায় দলটির।

গতবারের মতো এবারও তাই টেস্টের ফাইনাল ফলাফলের দিকে এগোচ্ছে। জিততে হলে রেকর্ড গড়তে হবে বিরাট কোহলিদের। ড্র করতে হলে পুরো দিন ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিতে হবে। কোন কারণে টেস্টটি ড্র হলে চ্যাম্পিয়ন হবে কারা?

উত্তর- যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সঙ্গে অর্থ পুরস্কারও ফাইনাল খেলা দুই দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.৩.৩ ধারায় বিষয়টি নিয়ে উত্তর দিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, যদি ম্যাচ ড্র হয়, টাই হয় কিংবা পরিত্যক্ত ঘোষণা করা হয় দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। তারপরও ম্যাচটি এখন আর পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই। কারণ প্রথম চারদিন কোন বিঘ্ন ছাড়াই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি বা আবহাওয়া জনিত কারণ ম্যাচ বন্ধ থাকলে ড্র ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান