টেস্ট ক্যারিয়ারে দশম সেঞ্চুরি করলেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন ব্যাট করছে বাংলাদেশ। এরই সঙ্গে নিজের টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ১৬২ বলে ১২টি চারের সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।

বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তামিম। ১১টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে রয়েছেন অধিনায়ক মুমিনুল হক। তামিম এর আগে সর্বশেষ ২০১৯ সালে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ১২৬ রান করেছিলেন এই বাঁহাতি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৫১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের চেয়ে এখনো ২২৮ রান পিছিয়ে মুমিনুলরা। তামিম ৯৪ রানে অপরাজিত আছেন।

তৃতীয় দিন লাঞ্চ বিরতির পর দ্বিতীয় ওভারেই বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফার্নান্দোর বলে উইকেটের পেছনে থাকা নিরোশান ডিকভেলাকে ক্যাচ দেন জয়। এই ডানহাতি ১৪২ বলে ৯টি চারে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে বিদায় নেন। তার ব্যাট থেকে আসে ৫৮ রান।

এর আগে টেস্ট ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক তুলে নেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। পরে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও ফিফটির দেখা পান।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুরু থেকেই চালিয়ে খেলেছেন তামিম। ৫২ বলে ৩৫ রান নিয়ে দিন শুরু করা তামিম এদিন মাত্র ২১ বল খেলেই ফিফটিতে পৌঁছান। ইনিংসের ২৪ তম ওভারের প্রথম বলেই লেট কাটে রমেশ মেন্ডিসকে সীমানাছাড়া করে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তামিম। তার সঙ্গে ক্রিজে থাকা তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় অবশ্য বেশ সতর্কতার সঙ্গেই ব্যাট চালাচ্ছেন।

টেস্টে ৬১ ইনিংস পর উদ্বোধনী জুটিতে এই প্রথম ১০০ রান তুলেছে বাংলাদেশ। তামিম-জয়ের এই জুটির আগে ২০১৭ সালের মার্চে সর্বশেষ উদ্বোধনী জুটিতে শতরান তুলেছিল বাংলাদেশ, সেটাও ছিল লংকানদের বিপক্ষে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান