টেস্টের পর ওয়ানডে সিরিজেও ভারতের হার

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট আর বিতর্ক যেন এক সুতোয় বাঁধা। কিছুদিন আগেই ভিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে লোকেশ রাহুলকে দায়িত্ব দেয়া হয়। রাহুলের নেতৃত্বে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে হারের পর ২য় ম্যাচেও ভারত হেরেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। ফলে টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও নিজেদের করে নিলো স্বাগতিকরা।

দ্বিতীয় ম্যাচে আজ পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে ভারত। কিন্তু এই ২৮৭ রানও জয়ের জন্য যথেষ্ট হলো না। বরং, ভারতের ছুঁড়ে দেয়া এই চ্যালেঞ্জ হেসেখেলেই পার হয়ে গেলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১১ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো প্রোটিয়ারা। সে সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জয় করে নিলো তারা।

ম্যাচের শুরুতেই ভারত উদ্বোধনী জুটিতে ৬১ রানের পুঁজি পায়। ধাওয়ান ৩৮ বলে ২৯ রান করে আউট হওয়ার পর দ্রুত ফিরে যান কোহলি (০)। এরপর অধিনায়ক লোকেশ রাহুলের ৫৫ এবং রিশাভ পান্তের ৮৫ রানে লড়াকু সংগ্রহ পায় সফরকারীরা।

তবে জবাব দিতে নেমে শুরু থেকেই বেশ স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। ওপেনার কুইন্টন ডি কক শুরু থেকেই ঝড় তোলেন। ৬৬ বল খেলে ৭৮ রান করে আউট হন তিনি। ৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মারও মারেন তিনি।

আরেক ওপেনার জানেমান মালান ১০৮ বল খেলে করেন ৯১ রান। জসপ্রিত বুমরাহর বলে বোল্ড হওয়ার আগে ৮টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৩৫ রান।

শেষ দিকে এইডেন রামক্রাম ৩৭ এবং রাশি ফন ডার ডুসেন অপরাজিত থাকেন ৩৭ রানে। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৮ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

ম্যাচসেরা হয়েছেন কুইন্টন ডি কক। সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচ ২৩ জানুয়ারি কেপটাউনে অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার