টেসলার ৭৯ লাখ শেয়ার বিক্রি

news-image

অনলাইন ডেস্ক : টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক প্রতিষ্ঠানটির ৭৯ লাখ শেয়ার বিক্রি করেছেন, যার মোট মূল্যমান ৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। গত সপ্তাহের শুক্রবার থেকে মঙ্গলবারের মধ্যে তিনি এ শেয়ারগুলো বিক্রি করেন।

সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে মঙ্গলবার রাতে বেশ কয়েকটি ফাইলিং থেকে এ তথ্য জানা গেছে। এপ্রিল মাসে ৯৬ লাখ শেয়ার বিক্রি করে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছিলেন মাস্ক। প্রায় ৪ মাস পর আবারও টেসলার শেয়ার বিক্রি করলেন এই খেয়ালী ব্যবসায়ী।

গত এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার চুক্তি করার পর তিনি তহবিল জোগাতে টেসলার শেয়ার বিক্রি করেছিলেন। তবে ১ মাস আগে তিনি চুক্তি অনুযায়ী টুইটার কেনার পরিকল্পনা বাদ দেওয়ার কথা জানান।

টুইটার ব্যবহারকারীদের মধ্যে প্রকৃত অ্যাকাউন্টের বিপরীতে কতগুলো স্প্যাম ও বট অ্যাকাউন্ট আছে, সে তথ্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না, এ অভিযোগ করে মাস্ক এই চুক্তি থেকে সরে আসেন। চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে টুইটার ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে।

বিশ্বের সবচেয়ে ধনি ব্যক্তি ইলন মাস্কের ফাইলিংয়ে শেয়ার বিক্রির কারণ উল্লেখ করা হয়নি। তবে টুইটারে তাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেন, টেসলার শেয়ার বিক্রি শেষ হয়েছে কি না, যার উত্তরে তিনি ‘হ্যাঁ’ জানান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান