‘টেম্পল ট্রিজ’ ছেড়েছেন রাজাপাকসে

news-image

অনলাইন ডেস্ক : ব্যাপক বিক্ষোভের মুখে সরকারি বাসভবন টেম্পল ট্রিজ ছেড়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। আজ মঙ্গলবার সকালে তিনি বাসভবন ছাড়েন। আজও টেম্পল ট্রিজের সামনে অবস্থান নিয়েছিলেন বিক্ষোভকারীরা। তবে প্রধানমন্ত্রী সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর দেশটির সেনাসদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দেন। ডেইলি মিরর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

চরম আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে গণবিক্ষোভের মুখে সোমবার পদত্যাগ করেছেন। এদিন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র পাঠালে তিনি তা গ্রহণ করেন।

এদিকে, প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও সহিংস বিক্ষোভ অব্যাহত থাকায় গতকাল সোমবার জারি করা কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী কারফিউ মঙ্গলবার সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু পরে তা আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে। তারপরও পরিস্থিতি ক্রমেই আরও জটিল হচ্ছে।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রী মাহিন্দার ছোট ভাই। স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার বিরোধী দলগুলো এই দুর্দশার জন্য তাদেরকেই দায়ী করে আসছে।

বিরোধী দলগুলোর অভিযোগ, অর্থনীতির ভুল ব্যবস্থাপনার কারণে শ্রীলঙ্কা বিদেশি ঋণে ডুবতে বসেছে, রিজার্ভ ঠেকেছে তলানিতে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান