‘টেকব্যাক বাংলাদেশ’ স্লোগানের ব্যাখ্যা দিলেন খন্দকার মোশাররফ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ‘টেকব্যাক বাংলাদেশ’ স্লোগানের ব্যাখ্যায় দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বুদ্ধিজীবীদের স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনা সবকিছুই ধ্বংস করেছে সরকার। আমরা বাংলাদেশকে পুনরুদ্ধার করতে চাই।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘টেকব্যাক বাংলাদেশ’ মানে বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে শহীদ হয়েছেন, সেই বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই। মুক্তিযুদ্ধে মূল চেতনা গণতন্ত্র কিন্তু আজকে দেশে কোনো গণতন্ত্র নেই। আমরা সেই গণতান্ত্রিক দেশ ফিরে পেতে চাই।

তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) যদি বলে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল পাকিস্তানের পূর্বাবস্থায় ফিরে যেতে চায় তাহলে এটা আমার মনে হয় এ দেশের মানুষ কেউ বিশ্বাস করবে না। এই সরকার যেভাবে বিভিন্নভাবে চাপাবাজি করছে তেমনিভাবে এটাও একটা চাপাবাজির অংশ। তারা ইতিহাসকেও বিকৃত করছে এটাও সেটার একটা অংশ।

মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য যতটুকু কম রাখা সম্ভব সেই চেষ্টা করা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আজকে সারাবিশ্বের মধ্যে আমাদের এখানে অর্থনৈতিক বৈষম্য সবচেয়ে বেশি। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ নাজেহাল।

বিদ্যুতের লোডশেডিং হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ খাতে যে পরিমাণ লুটতরাজ হচ্ছে, গত ১০-১২ বছর ধরে এই বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হচ্ছে এটাই তো বাংলাদেশ টেকব্যাকের হিসাব। এটা নজিরবিহীন, এই বাংলাদেশ আমরা চায়নি।

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যে সরকার গায়ের জোরে দিনের ভোট রাতে করতে চেয়েছে, জনগণ বিএনপির সমাবেশে এসে সে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে ৷ তারা বলেছে, হত্যা, গুম, খুনের সরকারকে বিদায় জানাতে চায়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার