টেকনাফ থেকে গ্রেনেড উদ্ধার

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার টেকনাফ পৌরসভা এলাকা থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌরসভা এলাকার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়া থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে টেকনাফ থানা পুলিশের উপস্থিতিতে ক্যাপটেন ইশরাত জাহান ইশার নেতৃত্বে সাত সদস্যের দল গ্রেনেডটি টেকনাফ পৌরসভা আদর্শ স্কুলের মাঠে ধ্বংস করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘পুরাতন পল্লান পাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশে একটি মাঠে শিশুরা খেলা-ধুলা করার সময় একটি পুরাতন গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান