টুইন টাওয়ার হামলা: এফবিআই তদন্তের নথি প্রকাশের আদেশ বাইডেনের

news-image

অনলাইন ডেস্ক : ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর তদন্তে নেমেছিল দেশটির ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। সেই তদন্তের নথি জনসমক্ষে প্রকাশ করার আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে শুক্রবার (৩ সেপ্টেম্বর) এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নথি অবমুক্ত করার বিষয়টি বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল। বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট পদের জন্য প্রচারণার সময় আমি নাইন/ইলেভেন হামলার নথি অবমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন সেই শোকাবহ দিনের ২০তম বার্ষিকী সামনে রেখে প্রতিশ্রুতিটি রক্ষা করছি।

আদেশ অনুযায়ী মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে আগামী ছয় মাসের মধ্যে ঘোষিত নথিগুলি জনসমক্ষে প্রকাশ করতে হবে। এটি ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্তের সাথে সম্পর্কিত নথির ডিক্লাসিফিকেশন পর্যালোচনা তদারকি করে।

টুইন টাওয়ারের সেই হামলায় পুরোপুরি ধুলিস্যাৎ হয়ে যায় সুউচ্চ ভবন দুটি। প্রাণ হারান প্রায় আড়াই হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত হন ২০ হাজারেরও বেশি। পরে জানা যায়, হামলাকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। এ ঘটনায় সৌদি সরকার বা সরকারের কর্মকর্তারা অর্থায়ন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান