টুইটার মুছে ফেলল কয়েক হাজার ভুয়া অ্যাকাউন্ট

news-image

প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে খোলা কয়েক হাজার ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। একইসঙ্গে রাশিয়া, ইরান ও ভেনিজুয়েলা থেকে খোলা হাজার হাজার ভুয়া অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের খবরে এ কথা বলা হয়েছে। তবে বাংলাদেশ থেকে ঠিক কি পরিমাণ টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

আরো পড়ুন : অনড় সুলতান মনসুর, সংকটে গণফোরাম

বৃহস্পতিবার টুইটারের ওয়েবসাইটে এক পোস্টে বলা হয়, ভেনিজুয়েলার নাগরিকদের উদ্দেশে রাষ্ট্র সমর্থিত প্রচারণায় প্রভাব বিস্তারে সম্পৃক্ত থাকায় ওই দেশের এক হাজারের বেশি অ্যাকাউন্ট শনাক্ত করে তা মুছে ফেলা হয়। আর ইরানে ক্ষতিকর ২ হাজার ৬১৭ অ্যাকাউন্ট শনাক্ত করা হয় এবং স্থগিত রাখা হয়।

এদিকে টুইটার গত সেপ্টেম্বরে রাশিয়ান ইন্টারনেট রিসার্চ এজেন্সির (আইআরএ) সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ৩ হাজার ৮৪৩ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। প্রায় একই অভিযোগে আরও ৪১৮ রাশিয়ান অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার