টুইটারে যোগ হলো সরাসরি অডিও সম্প্রচার সুবিধা

news-image

সরাসরি শুধু অডিও সম্প্রচারের নতুন ফিচার যোগ করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এর মাধ্যমে ফলোয়াররা শুধু কণ্ঠ শুনতে পাবেন।

প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ঘোষণা করা এই ফিচার বর্তমানে সব আইওএস ব্যবহারকারী তাদের মূল টুইটার অ্যাপ আর টুইটারের সরাসরি সম্প্রচার অ্যাপ পেরিস্কোপে ব্যবহার করতে পারছেন।

নতুন এই ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীদেরকে তাদের অ্যাপটি আপডেট করতে হবে ও ‘গো লাইভ’ অপশনে যেতে হবে বলে জানিয়েছে বেসরকারি ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস।

মাইক্রোব্লগিং সাইটটি তাদের নকশা বদল নিয়েও কাজ করছে। এর মাধ্যমে ডেস্কটপ সাইটে ‘এক্সপ্লোর’ ট্যাব ও বুকমার্কস অপশনসহ অন্যান্য ফিচার যোগ করা হবে। তবে বর্তমানে এই ফিচারগুলো ব্যবহারের সুযোগ খুব অল্প সংখ্যক ব্যবহারকারী পাচ্ছেন।

বর্তমানে টুইটার ব্যবহারকারী সংখ্যা ৩৩ কোটির বেশি আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২১৯ কোটির বেশি। ধারণা করা হচ্ছে, নানা পরিবর্তনের মাধ্যমে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চাচ্ছে টুইটার।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার