টি-টোয়েন্টি বিশ্বকাপে আসছে নতুন দুই নিয়ম

news-image

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৭ অক্টোবর স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের প্রথম পর্ব।

একই দিনে ওমানের মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সূত্রে জানা গেছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়মে কিছু পরিবর্তন আনা হচ্ছে। প্রথমবারের মতো ব্যবহার করা হবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। ক্রিকেটের ক্ষুদে সংস্করণের এই ফরম্যাটে গত ৬ বিশ্বকাপে আম্পায়ারদের সিদ্ধান্ত রিভিউ করার সিস্টেম ছিল না।ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা গভর্নিং বডি জানিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রতি ইনিংসে প্রতিটি দল সর্বোচ্চ দুটি করে রিভিউ নিতে পারবে। ম্যাচে নিরপেক্ষ ও সঠিক সিদ্ধান্ত পাওয়ার লক্ষ্যেই এ নিয়ম করা হয়েছে।

আরও একটি পরিবর্তন আনা হচ্ছে। তা হলো বৃষ্টি বাধায় কিংবা অন্যান্য কারণে খেলা দেরি হলে, ন্যূনতম ওভারের সংখ্যাও বাড়ানো হবে।

আইসিসির আগের নিয়মানুযায়ী, যে কোনো টি-টোয়েন্টি ম্যাচে ন্যূনতম পাঁচ ওভারই যথেষ্ঠ ছিল ফফল আসার জন্য। আসন্ন বিশ্বকাপের গ্রুপপর্বেও বহাল থাকবে নিয়ম।

তবে সেমিফাইনাল ও ফাইনালের তিন ম্যাচের জন্য এ নিয়ম আর খাটবে না। নকআউট পর্বের তিন ম্যাচে ফল আসার জন্য ন্যূনতম ১০ ওভার করে খেলতে হবে দুদলকে। অন্যথায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী