টি-টোয়েন্টি বিশ্বকাপের গান কেমন হলো

news-image

ক্রীড়া ডেস্ক : যেকোনো বৈশ্বিক ক্রীড়া আসরের আগে প্রকাশ করা হয় একটি অফিশিয়াল গান, যা ‘থিম সং’ হিসেবে পরিচিত। থিম সং নির্দিষ্ট কোনো আসরকে মনে রাখার সহজতম উপায়ও।

২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘চার-ছক্কা হইহই, বল গড়াইয়া গেল কই’ গানটি তো আজও মানুষের মুখে মুখে। তবে এবারের বিশ্বকাপের থিম সংয়ের ভিডিও দেখার পর মন খারাপ হতে পারে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আজ অফিশিয়াল গান প্রকাশ করেছে আইসিসি। তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দুপুরে একযোগে মুক্তি পায় সপ্তম আসরের জন্য তৈরি গানটি। গানের শিরোনাম ‘লিভ দ্য গেম, লাভ দ্য গেম’। কিন্তু ভিডিওর কোথাও নেই বাংলাদেশের ক্রিকেটারের উপস্থিতি! কেবল একটি অংশে গালে লাল-সবুজের পতাকায় নারী সমর্থককে দেখা গেছে।

গানটির সুর করেছেন ভারতের অমিত ত্রিবেদী। ক্যাম্পেইন ফিল্মে দেখা গেছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড, আফগানিস্তানের স্পিনার রশিদ খান ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের এনিমেটেড চেহারা।

সমর্থকেরা কীভাবে তাদের প্রিয় খেলোয়াড়ের সাক্ষাৎ পাচ্ছেন, তাদের সঙ্গে খেলছেন, উল্লাসে মেতে উঠছেন—সেসবই দেখানো হয়েছে থিম সংয়ের ভিডিওতে। বর্ণিল ভিডিওর সঙ্গে থিম সংয়ে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি করবে বিশ্বকাপের উন্মাদনা।

থিম সংয়ের এনিমেশন তৈরিতে কাজ করেছেন ৪০ জন কর্মী। পোলার্ড-ম্যাক্সওয়েলরা এটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইসিসির ওয়েবসাইটে।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তত্ত্বাবধানে এবার আসর বসছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে।

২০১৬ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি মহাযজ্ঞ মাঠে গড়াচ্ছে। কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা আগ্রহটা তাই একটু বেশিই।

বিশ্বকাপের থিম সংয়ের ভিডিও দেখুন:

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান