টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেপাল-ওমান

news-image

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে ২০টি দল অংশ নেবে।

ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে খেলার যোগ্যত অর্জন করল ওমান ও নেপালসহ ১৮টি দল। বাকি দুই দল কোয়ালিফাই করবে আফ্রিকা অঞ্চল থেকে।

২০১৪ সালের পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরল নেপাল। ওমান গত আসরে খেলেনি। এক আসর পর ফের বিশ্বকাপে ফিরেছে।

এশিয়া অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে জিতে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে নেপাল-ওমান। সেমিফাইনালে ওমান বাহরাইনকে হারিয়েছে ১০ উইকেটে। অন্যদিকে নেপাল সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ৮ উইকেটে। ৫ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে নেপাল-ওমান।

সেমিফাইনালে বাহরাইনকে ১০৬ রানে থামিয়ে ১০ উইকেটের রাজসিক জয়ে ফাইনালের ওঠার পাশাপাশি আগামাী বছরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ওমান।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান