টি-টোয়েন্টিতে ২৫৯ তাড়া করার বিশ্বরেকর্ড গড়ে জিতলো দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : ৩৯ বলে জনসন চার্লসের সেঞ্চুরির জবাবে ৪৩ বলে সেঞ্চুরি কুইন্টন ডি ককের। এই লড়াইয়ে জিতলেন ডি কক, হারলেন টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকানো জনসন চার্লস।

টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক রাত উপহার দিলো সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্ক। বিশ্বরেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ২৫৯ রান তাড়া করে জিতলো দক্ষিণ আফ্রিকা। সেটাও আবার ৬ উইকেট আর ৭ বল হাতে রেখেই।

এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল বুলগেরিয়ার। সার্বিয়ার বিপক্ষে ২৪৬ তাড়া করে জিতেছিল তারা।

শুধু রান তাড়ার বিশ্বরেকর্ডই নয়। সেঞ্চুরিয়ানে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই দল মিলিয়ে করেছে ৫১৭ রান। যা কিনা কোনো টি-টোয়েন্টি ম্যাচে হওয়া সর্বোচ্চ রানের রেকর্ড।

এই ম্যাচে দুই দলের ব্যাটাররা ছক্কা মেরেছেন ৩৫টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। আর সবমিলিয়ে হিসেব করলে টি-টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে এর চেয়ে দুটি বেশি ছক্কার রেকর্ড আছে।

রানবন্যার ম্যাচে টস জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। তিন নম্বরে নেমে জনসন চার্লস ৩৯ বলে করেন ক্যারিবীয়দের ইতিহাসে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। ৪৬ বলে ১১৮ রানের ইনিংস খেলেন তিনি, যাতে ১০টি চারের সঙ্গে ছিল ১১টি ছক্কার মার।

এছাড়া কাইল মায়ার্স ২৭ বলে ৫১, রভম্যান পাওয়েল ১৯ বলে ২৮ আর রোমারিও শেফার্ড ১৮ বলে খেলেন ৪১ রানের অপরাজিত ইনিংস। ৫ উইকেটে ২৫৮ রান তোলে ক্যারিবীয়রা।

জবাবে ১১ ওভারের মধ্যে দেড়শ রান তোলে ফেলে দক্ষিণ আফ্রিকা। ডি কক ৪৩ বলে করেন যৌথভাবে টি-টোয়েন্টি ইতিহাসের ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি। ৪৪ বলে ৯ চার আর ৮ ছক্কায় কাঁটায় কাঁটায় ১০০ করে আউট হন প্রোটিয়া ওপেনার।

আরেক ওপেনার রিজা হেনড্রিকস ২৮ বলে খেলেন ৬৮ রানের ইনিংস। এইডেন মার্করাম ২১ বলে ৩৮ আর হেনরিক ক্লাসেন ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। ১৮.৫ ওভারেই ২৬৯ রান তাড়া করে ফেলে।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মঙ্গলবার ওয়ান্ডারার্সে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার