টি২০ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার পাকিস্তান : ভারতীয় গণমাধ্যম

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খুব একটা ভালো করতে পারবে—এমনটা ছিল ভাবনারও বাইরে। এর কারণও কম নয়। বিশ্বকাপের আগেই বদল হয়েছে দলটির কোচ। চারিদিক থেকে ধেয়ে আসা সমালোচনা তো ছিলই। কিন্তু টুর্নামেন্ট শুরুর পরই সবকিছু যেন হাওয়ায় মিলিয়ে গেল। ভারতকে ১০ উইকেটে হারানোর পর নিউজিল্যান্ডের সঙ্গে জয়। এরপর আফগানিস্তানকে হারানো পাকিস্তান দলকে এখন অনেকেই বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে দেখছেন।

পাকিস্তান কেন টি২০ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার তার পাঁচটি কারণও খুঁজে বের করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

জেনে নিন সে পাঁচটি কারণ

‘ঘরের মাঠ’

টি২০ বিশ্বকাপ হচ্ছে পাকিস্তানের ‘ঘরের মাঠে’। ২০০৯ সালের পর থেকে সংযুক্ত আরব আমিরাতে খেলতে শুরু করে পাকিস্তান। এজন্য দুবাই, আবু ধাবির মাঠ পাকিস্তানের কাছে ‘ঘরের মাঠের’ মতোই।

রমিজ রাজার পদক্ষেপ

দলের ভেতরে সমস্যা হলে আরও শক্তিশালী হয়ে উঠে পাকিস্তান। ১৯৯২ সালের বিশ্বকাপেও তা দেখা গেছে। এবার বিশ্বকাপের আগে কোচের দায়িত্ব ছাড়েন মিসবা উল হক। সে সময় মাত্র দায়িত্ব নিয়েছেন রমিজ রাজা।এসেই একাধিক বিতর্কের মুখে পড়েন তিনি। তবে তার নেওয়া সিদ্ধান্তে ইতিবাচক ফল পাওয়া গেছে।

বাবরের নেওয়া সিদ্ধান্ত

নিজের দল বাছার সুযোগ পেয়েছেন বাবর। দলে নেওয়া হয় শোয়েব মালিক, ফখর জামানদের। নিজে ওপেন করছেন রিজওয়ানের সঙ্গে। অধিনায়ক বাবরের নেওয়া এমন বেশ কিছু সিদ্ধান্ত সাফল্য এনে দিয়েছে দলকে।

অভিজ্ঞদের দলে নেওয়া

শোয়েব মালিকদের মতো অভিজ্ঞদের দলে নিয়ে আসা কাজ দিয়েছে পাকিস্তান দলের।

পাকিস্তান সুপার লিগ

পাকিস্তান সুপার লিগ বাবরদের সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০১৫ সালে শুরু হয় এ পিএসএল। এতে ভারত ছাড়া অন্যান্য দেশের তারকারা খেলেন। এখান থেকেই মূলত বাবররা টি২০ ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শিখে গেছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান