টিকা পেলেন আরও ১৭ লাখ মানুষ

news-image

বিশেষ সংবাদদাতা : হামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু রোধে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ১৭ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এসময়ে মোট টিকা নেওয়া ১৬ লাখ ৮১ হাজার ৪২৮ জনের মধ্যে প্রথম ডোজ ১৩ লাখ ৩১ হাজার ৭৯৭ জন ও দ্বিতীয় ডোজের টিকা পেলেন তিন লাখ ৪৯ হাজার ৬৩১ জন।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকাগ্রহিতাদের মধ্যে পুরুষ ছয় লাখ সাত হাজার ৯৭১ জন ও নারী সাত লাখ ২৩ হাজার ৮২৬ জন আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহিদের মধ্যে পুরুষ এক লাখ ৭৬ হাজার ৭১৯ জন ও নারী এক লাখ ৭২ হাজার ৯১২ জন।

রোববার (৭ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে শুধু এ টিকা দেওয়া হলেও পরবর্তীতে সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও মডার্নার টিকা দেওয়া হয়।

গত ২৪ ঘণ্টায় প্রায় ১৭ লাখ ডোজসহ টিকাদান শুরুর পর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট টিকাগ্রহিতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি ৫৫ লাখ ৫৯ হাজার ৯২ জনে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৭০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন কোটি আট লাখ ৭১ হাজার ২২ জন।

জানা গেছে, গত ৩ নভেম্বর পর্যন্ত টিকা নেওয়ার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা ছয় কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬১০ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ছয় কোটি ছয় লাখ ৭২ হাজার ৮৭৭ জন ও পাসপোর্টের মাধ্যমে আট লাখ ৯৫ হাজার ৮৩৩ জন নিবন্ধন করেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার