টিকা না নিলে ক্লাসে অংশ নেওয়া যাবে না, মাউশির আদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : টিকা না নিলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশ নিতে পারবে না। গত ৮ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক নির্দেশে এ কথা বলা হয়েছে। আজ রোববার বিজ্ঞপ্তিটি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে‍ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীকে ১৫ জানুয়ারির মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে টিকা প্রদানের লক্ষ্যে এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আগের আদেশ অনুযায়ী বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার কর্মসূচির সফল বাস্তবায়নে নিচের নির্দেশনাগুলো দেওয়া হলো:

ক. ১২-১৮ বছর বয়সী সকল শিক্ষার্থী ( নিবন্ধনকৃত ও অনিবন্ধনকৃত) টিকা গ্রহণ করবে;

খ. সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান টিকা গ্রহণের জন্য নির্ধারিত দিনে শিক্ষার্থীদের টিকা কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করবেন; একই সঙ্গে শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষককেও টিকা কেন্দ্রে পাঠাবেন;

গ. টিকা গ্রহণ ছাড়া কোনো শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না;

ঘ. টিকা কার্যক্রম চলমান অবস্থায় সব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল, জেলা শিক্ষা অফিস, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসের সব কর্মকর্তা/কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না;

ঙ. জেলা শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয় করে টিকা দান কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিতে সচেষ্ট থাকবেন।

এর আগে গত ৬ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, আন্তমন্ত্রণালয় বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে বারো বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা কোভিডের অন্তত এক ডোজ টিকা না নিলে স্কুল-কলেজে যেতে পারবে না। টিকা প্রাপ্তি সহজ করতে নিবন্ধন ও অন্যান্য নথিপত্র প্রদর্শনের বাধ্যবাধকতাও তাদের জন্য তুলে নেওয়া হচ্ছে। জন্মনিবন্ধন, এনআইডি বা যেকোনো একটি পরিচয়পত্র নিয়ে গেলেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান