টিকার জন্য শিক্ষকদের রেজিস্ট্রেশন করতে নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা টিকা গ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তবে যারা আইবাস ++ এ বেতন-ভাতা তোলেন তারাই এ রেজিস্ট্রেশন করতে পারবেন।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) এ সংক্রান্ত আদেশ দিয়েছে। আদেশে স্বাক্ষর করেছেন উপপরিচালক মো. রুহুল আমিন (সাধারণ প্রশাসন)।

আদেশে বলা হয়, টিকা গ্রহণ সংক্রান্ত পত্রের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে কোভিড-১৯ মোকাবেলায় টিকা গ্রহণ প্রসঙ্গে চিঠি দিয়েছে মাউশি। চিঠিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইছমত উল্লাহ।

এতে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে এ বিভাগ ও এর আওতাধীন সকল অধিদপ্তর-দপ্তর-সংস্থায় কর্মরত যে সকল কর্মকর্তা-কর্মচারী ibas ++ থেকে বেতন ভাতা গ্রহণ করেন তাদেরকে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী