টিএসসিতে আবার শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কার ও আন্দোলনরত আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করার শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পুলিশ।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় দিনের মতো জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা দুপুর পৌনে ২টার দিকে টিএসসির সামনে থেকে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশের টিয়ার শেলের জবাবে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল মারতে শুরু করে। এক পর্যায়ে আন্দোলনকারীদের তাড়া খেয়ে দোয়েল চত্বরের দিকে সরে যায় পুলিশ।

এরপর আন্দোলকারীরা বাংলা একাডেমির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা দোয়েল চত্বর থেকে শাহবাগ সড়কটি বন্ধ করে দিয়েছে। তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল রবিবার শিক্ষার্থীরা গণপদযাত্রা কর্মসূচি পালন করে শাহবাগে অবস্থান নিলে পুলিশ ও ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে বহু শিক্ষার্থী আহত হয় এবং পুলিশ আটক করে। এ ঘটনা বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আবারও আজ রাস্তায় নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার