টানা ৯ ইনিংসে দশের নিচে আউট মুমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ সময় ধরে ব্যাট হাসছে না মুমিনুল হকের। নেতৃত্বের চাপমুক্ত হলে তার ব্যাটে রান আসবে বলে মনে করেছিলেন নির্বাচকরা।

মুমিনুলও অধিনায়কত্ব ছেড়ে দেন। ভারমুক্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজের মাঠে নামলেও রানখরা রয়েই গেছে মুমিনুলের ব্যাটে।

তিন দিনের প্রস্তুতি ম্যাচেও রান পাননি। অ্যান্টিগায় দুই টেস্ট সিরিজের প্রথমটিতেও ব্যাটিং দৈন্যতায় ভুগলেন। প্রথম ইনিংসে ডাক মারার পরের দ্বিতীয় ইনিংসে করলেন ৪ রান।

কাইল মায়ার্সের ডেলিভারি প্যাডে লাগলে আউটের ইশারা দেন আম্পায়ার। মুমিনুল রিভিউ নিয়েও বাঁচেননি। আম্পায়ার্স কলে ফিরতে হয়েছে বাঁহাতি এ ব্যাটারকে।

এরই সঙ্গে টানা ৯ ইনিংস দশের নিচে আউট হন মুমিনুল।

এর আগে উইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মুমিনুল প্রথম ইনিংসে করেন শূন্য। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪ রান।

অর্থাৎ গত চার ইনিংসে মুমিনুল করেছেন – ০, ৪ ০, ৪।

এর আগে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে শূন্য করেন মুমিনুল।

এ বাঁহাতি ব্যাটারের টানা অফফর্ম ভাবিয়ে তুলেছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের।

কারণ এই সেই ব্যাটার যিনি ক্যারিয়ারের শুরুতে মাত্র ২৪ টেস্টে ৪ সেঞ্চুরি আর ১২ ফিফটি হাঁকান। টেস্ট ইতিহাসের প্রথম ২৪ ইনিংসে সব থেকে বেশি ৫০+ রান করার দিক থেকে ডন ব্রাডম্যানের পাশে নাম লেখান তিনি।

লাল বলের খেলায় মুমিনুল বাংলাদেশের অন্যতম স্বীকৃত ব্যাটার।

আর সেই ব্যাটার সবশেষ ১৮ ইনিংসে মাত্র দুটি ফিফটির দেখা পেয়েছেন। সবশেষ ১০ ইনিংসের মধ্যে চারবারই শূন্য রানে আউট হলেন তিনি। প্রস্তুতি ম্যাচসহ এ সংখ্যা ৫ বার। বাকি ৭ ইনিংসে তার সংগ্রহ— ৩৭, ২, ৬, ৫, ২, ৯, ৪ ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান