টানা ২৬ ঘণ্টা গাড়ি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন অ্যাম্বুলেন্সচালক: পুলিশ

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। টানা ২৬ ঘণ্টা গাড়ি চালিয়ে চালক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ।

নিহতরা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার আনারসিয়া গ্রামের লতিফ মল্লিকের স্ত্রী জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), বাউফল উপজেলার আনারসিয়া গ্রামের ফজলে রাব্বি (৩০), খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনিমহল এলাকার কাওসার হাওলাদারের ছেলে অ্যাম্বুলেন্সচালক রবিউল ইসলাম (২৮), চালকের সহকারী মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রামের জ্বিলানী (২৮) ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসাইল গ্রামের সাংবাদিক মাসুদ রানা (৩০)।

শিবচর হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, ‘আমরা জেনেছি অ্যাম্বুলেন্সের চালক রবিউল টানা ২৬ ঘণ্টা ডিউটিতে ছিলেন। এ কারণে তিনি ক্লান্ত ছিলেন। সম্ভবত গাড়ি চালাতে চালাতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণে চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই চালকসহ গাড়িতে থাকা ছয়জন প্রাণ হারান।’

তিনি আরও বলেন, ‘চালক রবিউল রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে রোগী নিয়ে ভোলা যান। ভোলা থেকে ঢাকায় ফেরার পথে বরিশাল শহরের বেলভিউ হাসপাতাল থেকে আরেক রোগী নিয়ে গতকাল সোমবার রাতে ঢাকায় রওনা হন। দীর্ঘ ২৬ ঘণ্টা গাড়ি চালানোর কারণে তার শরীর ক্লান্ত ছিল। গাড়ি চালানোর সময় তিনি হঠাৎ ঘুমিয়ে পড়েন। ওই অবস্থায় দুর্ঘটনাটি ঘটে।’

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ বলেন, ‘হঠাৎ থানার পাশে বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সে থাকা ৬ জনই ঘটনাস্থলে নিহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশগুলো উদ্ধার করি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান