টানা এগার বছর পর নাসিরনগরে যুবলীগের সম্মেলন সম্পন্ন

Awamileg logoঅঞ্জন কুমার দেবকে সভাপতি ও আমিনুল ইসলাম বেলায়েতকে সম্পাদক নিবার্চিত

আকতার হোসেন ভুইয়া : টানা এগার বছর পর উৎসবমুখর পরিবেশে নেতা-র্কমীদের স্বতর্স্ফূত অংশগ্রহণের মাধ্যমে গত শুক্রবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাসিরনগর উপজেলা শাখার র্ত্রিবাষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের সভাপতিত্বে  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন  মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোঃ ছায়েদুল হক এমপি।  বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন,  উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এড্যাভোকেট মাহবুবুল আলম খোকন । প্রধান বক্তার বক্তব্য রাখেন  জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফেরদৌস । সম্মেলনে কাউন্সিলদের  মতামতের ভিত্তিতে দ্বিতীয়বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায়  উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবকে সভাপতি ও  আমিনুল ইসলাম বেলায়েতকে সাধারণ সম্পাদক নিবার্চিত হন। জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এড্যাভোকেট মাহবুবুল আলম খোকন  এই ফলাফল ঘোষনা করেন।


                 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার