টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘ‌র্ষে আগুন, চালকসহ দগ্ধ ২

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে চালকসহ দুইজন অগ্নিদগ্ধ হয়েছেন। পঞ্চগড় জেলার বানগুর এলাকার শহিদুল ইসলামের ছেলে আপন (৪০), একই জেলার ফুলতলার বাসিন্দা বাবুসহ অজ্ঞাত আরও একজন আহত হন।

আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ১৩নং ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান বলেন, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই ট্রাক ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় দুই ট্রাকে থাকা সবাই দ্রুত সরে যেতে পারলেও আটকা পড়েন সিমেন্টবোঝাই ট্রাক চালক। আগুনে তার শরীর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. রাজিব পাল চৌধুরী বলেন, ‘আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। এছাড়া মাথায় জখম ও হার ভেঙে গেছে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান