টাঙ্গাইলে আইনজীবি হত্যায় ১ জনের স্বীকারোক্তীমূলক জবানবন্দী প্রদান, গ্রেফতার আরো ২

news-image

অলক কুমার দাস, টাঙ্গাইল : টাঙ্গাইলে অ্যাডভোকেট বার সমিতির প্রবীণ আইনজীবি ও বীর মুক্তিযোদ্ধা মিঞা মো. হাসান আলী রেজাকে হত্যায় যুক্ত থাকার কথা স্বীকার করে এক মহিলা ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ আরো ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান জানান, প্রবীণ আইনজীবি ও বীর মুক্তিযোদ্ধা মিঞা মো. হাসান আলী রেজা হত্যার ঘটনায় তথ্য-প্রযুক্তি ব্যবহার করে কল্পনা রানী সরকার নামে এক মহিলাকে গ্রেফতার করি। কল্পনা রানীর দেয়া তথ্য অনুসারে হাসান আলী রেজার মৃতদেহ উদ্ধার এবং তার স্বামী তপন কুমার সরকার (৫০) ও ছেলে তন্ময় কুমার সরকারকে (১৮) শহরের বটতলা থেকে গ্রেফতার করে সোমবার (১৫ জুলাই) আদালতে পাঠানো হয়। তারা আকুর টাকুর পাড়াস্থ মুসলিম পাড়ায় বসবাস করত। ঘটনার পর থেকে তপন ও তার ছেলে তন্ময় পলাতক ছিল।

অন্যদিকে কোর্ট ইন্সপেক্টর (প্রশাসন) তানবীর আহামেদ জানান, তাদের তিনজনকেই অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানার আদালতে হাজির করা হয়। এসময় কল্পনা রানী ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। এছাড়া গ্রেফতারকৃত পিতা-পুত্রের জন্য ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানী শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা পিতা-পুত্র উভয়েরই ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ৮ জুলাই সোমবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টায় তিনি বাসা থেকে বের হয়ে যান আর ফিরে আসেননি। তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া না গেলে টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার