টাকা-মোবাইল ছিনতাইয়রে অভিযোগ, কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার

news-image

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে কিশোর গ্যাং নেতা ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান (২৭) আশুলিয়া থানাধীন পশ্চিমজামগড়া এলাকার মো. হাশেমের ছেলে। তিনি ওই এলাকায় কিশোর গ্যাং নেতা হিসেবে ব্যাপক পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত এক ইউপি মেম্বারের ছেলের ছত্রছায়ায় থেকে এলাকার উঠতি বয়সের ছেলেদের নিয়ে ইমরান কিশোর গ্যাং তৈরি করেছে। তারা মাদক, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।

পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৯ জানুয়ারি রাতে শিমুলতলা এলাকায় বেঙ্গল গ্রুপের ইউফরিয়া নামের পোশাক কারখানা ছুটির পর রাত ৯টার দিকে ভুক্তভোগীরা কারখানার গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কিশোর গ্যাং নেতা ইমরানের নেতৃত্বে পাপ্পু, খোকন, সাব্বির, কাওছার, ইব্রাহিম, উজ্জল, সাজ্জাদ, জাকিরুল, সাইদুলসহ অজ্ঞাত আরও ১০/১২ জন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় গুরুতর আহত হন হারুন অর রশিদ (২১), আলামিন (২০), আরজু (১৮), মিরাজ (২০), নয়ন (২২)। আহত সকলে ইউফরিয়ার শ্রমিক। তাদের মধ্যে মিরাজের বাম হাতের হাড় ভেঙে গেছে। এ সময় নগদ ২৮ হাজার ৫০০ টাকাসহ দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। ফলে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নং-৩৮।

‘অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে’, বলেন পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী