টাকার ভাগ-ভাটোয়ারা নিয়ে ছুরিকাঘাত, যুবক নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টাকার ভাগভাটোয়ারা নিয়ে ছুরিকাঘাতে  লালখা ওরফে সরোয়ার(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের বুকে ও হাতে ছুরিকাঘাতের চিন্হ রয়েছে। সে সদর উপজেলার বুধল ইউপির খাঁটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনার পর রাত আনুমানিক ১১ টার দিকে স্থানীয় লোকজন ছুরিকাঘাতে গুরুতর আহত লালখাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম লালখা কে মৃত ঘোষনা করেন। পরবর্তী পুলিশ অভিযান পরিচালনা করে দ্রুত সময়ের মর্ধ্যে ঘটনার সাথে জড়িত সদর উপজেলার নরসিংসার গ্রামের মৃত: নূর মিয়ার ছেলে জসিম উদ্দিন(৩৭) ও জেলার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মৃত: শফিক মিয়ার ছেলে মোঃ আল আমিন(৩৫) আটক করা হয়। আল আমিন বর্তমানে সরাইল উপজেলার বড্ডাপাড়া (মৃত হাফিজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) হিসেবে থাকতেন। এ সময় হত্যাকান্ডের কাজে ব্যবহ্নত ছুরিটি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম জানান, এ হত্যার সাথে জড়িত জসিম ও আল আমিন নামে দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান