টাকার পাহাড় গড়া মন্ত্রীর ‘বান্ধবী’ আটক

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আজ শনিবার সকালে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাকে দুই দিনের ইডি হেফাজতে দিয়েছে আদালত। অন্যদিকে, আজ সন্ধ্যায় তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে আটক করেছে ইডি। গতকাল শুক্রবার অর্পিতার বাসা থেকে ২১ কোটি টাকা ছাড়াও বিপুল সম্পদ জব্দ করে ইডি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বাড়ি থেকে অর্পিতাকে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘আমি কোনও অন্যায় করিনি। বিজেপির চাল। আমাকে ফাঁসানো হয়েছে।’

বাড়ি থেকে অর্পিতা মুখোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হবে।

এর আগে অর্পিতার ফ্ল্যাটে পাওয়া বিপুল টাকার উৎস নিয়ে তাকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করেন ইডি কর্তারা। এই নিয়ে তিনি বিস্ফোরক দাবি করেছেন। ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতা নাকি জানিয়েছেন যে এসএসসির চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিত দালালরা। দালালদের কাছ থেকে সরকারি কর্মচারী, কর্মকর্তা হয়ে সে টাকা যেত নেতা-মন্ত্রীদের কাছে।

ইডি কর্তারা অর্পিতার থেকে জানতে চান যে তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কী সম্পর্ক? জবাবে অর্পিতা নাকি শুধু বলেছেন, ‘সাত বছর আগে এক ডেভেলপারের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়। সেই ডেভেলপার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। এরপর ক্রমেই তার সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে।

এদিকে, অর্পিতার মায়ের বক্তব্য, ‘আমার মেয়ে মডেলিং করেন। ওড়িশায় কয়েকটি সিনেমাতে অভিনয় করেছে সে।’

অন্যদিকে, এরই মধ্যে পশ্চিমবঙ্গজুড়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান