টাইমের প্রভাবশালীদের তালিকায় মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম যে তালিকা প্রকাশ করেছে তাতে আছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আছেন।

টাইম ম্যাগাজিনের ওই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আছেন। এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও তালিকায় স্থান পেয়েছেন। স্থানীয় সময় বুধবার তালিকাটি প্রকাশিত হয়।

প্রভাবশালী রাজনীতিকের তালিকায় থাকা মমতা ব্যানার্জি সম্পর্কে টাইম ম্যাগাজিন লিখেছে, ভারতীয় রাজনীতিতে তিনি (মমতা) দৃঢ় মুখ। তার দল সম্পর্কে বলা হয়, ‘তিনি (মমতা) দলকে নেতৃত্ব দেন না, তিনি নিজেই এক দল।’ মমতার মধ্যে গণমূখী আন্দোলন করার ক্ষমতা রয়েছে বলেও উল্লেখ করা হয়।

পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে বিপুল বিজয় পেয়েছিলেন মমতা। ওই নির্বাচনে অনাকাঙ্খিত ভরাডুবি হয়েছিল ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির। দলটির শীর্ষ নেতারা উঠেপড়ে লেগেও হারাতে পারেননি তৃণমূল কংগ্রেসকে।

ধারণা করা হচ্ছে, আগামীতে পুরো ভারতের জাতীয় রাজনীতিতে মোদিবিরোধী মুখ হতে পারেন মমতা। সামনে ভারতের লোকসভা নির্বাচন। ওই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তার অবস্থান হতে পারে দৃঢ়।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী