টাইগারদের বোলিং তোপে চাপে ইংল্যান্ড

news-image

ইংলিশ ওপেনার দাভিদ মালানকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু এরপর জুটি বেঁধেছিলেন আরেক ফিলিপ সল্ট ও মঈন আলী। দুজনের জুটিতে রানের গতিও বাড়ে ইংল্যান্ডের।

তবে পাওয়ার প্লের পর বল হাতে নিয়েই জুটি ভাঙলেন সাকিব আল হাসান। আগের ওভারে ১৩ রান খরচ করা নাসুম আহমেদের পর বোলিংয়ে আসেন টাইগার দলপতি। ওভারের তৃতীয় বলেই আগ্রাসী ইংলিশ ওপেনার সল্টকে (১৯) কট অ্যান্ড বোল্ড করে ফেরান সাকিব।  পরের ওভারে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে বোল্ড করে বিদায় করেন পেসার হাসান মাহমুদ।

এরপর মঈন আলীকে টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। এই ডানহাতি স্পিনারও নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান। তার বলে বদলি ফিল্ডার শামিম হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৭ বলে ১৫ রান করা মঈন। সবমিলিয়ে দলীয় ৫৭ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার