সর্বনিম্ন রানের রেকর্ড উপহার দিল নিউজিল্যান্ডকে

news-image

অনলাইন প্রতিবেদক : বাংলাদেশ সর্বনিম্ন রানের রেকর্ড উপহার দিল নিউজিল্যান্ডকে। ১৬ ওভার ৫ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৬০ রান তুলতে সক্ষম হয় দলটি। বুধবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় দুই দল।

শুরতেই উইকেট হারাতে শুরু করে নিউজিল্যান্ড। বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন মেহেদি হাসান। প্রথম ওভারেই ওভারেই কিউইদের জার্সিতে অভিষিক্ত ওপেনার রাচিন রবিন্দকে ফিরিয়েছেন তিনি। এরপর তৃতীয় ওভারে উইল ইয়াংকে বোল্ড করেন সাকিব আল হাসান। সাকিবের পর এক ওভারেই কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লান্ডেলকে ফেরান নাসুম।

মাত্র ৯ রানেই ৪ উইকেট হারানো নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ও হেনরি নিকোলসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। দুজনেই করেন ১৮ রান করে। ২ রানের ব্যবধানে দুইজনকেই বিদায় করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাকিরাও।
বল হাতে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নিয়েছেন নাসুম, সাকিব ও সাইফউদ্দিন। বাকি এক উইকেট নেন মেহেদী হাসান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান