টাইগারদের চাকরি ছাড়ছেন ডোমিঙ্গো!

news-image

ক্রীড়া ডেস্কঘরের মাটিতে গত বছর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড দলকে হারিয়ে উড়ছিলেন ডোমিঙ্গো। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির হয় বাংলাদেশের। সুপার টুয়েলভে জিততে পারেনি কোনো ম্যাচ। হারতে হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষেও। রাসেল ডোমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে রাখা নিয়ে প্রশ্ন উঠছিল তখন থেকেই। গুঞ্জন ছিল, দেশে ফিরলেই হারাতে পারেন চাকরি। কিন্তু চুক্তির মারপ্যাচে তিনি টিকে যান বলে বিসিবি সূত্রে বহুবার জানানো হয়েছিল। অবশেষে তিনি নিজে থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রোটিয়া কোচ এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিসিবির সঙ্গে আর থাকছেন না তিনি। আনুষ্ঠানিকভাবে এখনও সিদ্ধান্ত আসেনি। তবে জাতীয় একটি দৈনিককে ডোমিঙ্গো জানিয়েছেন, বিসিবিতে তার সময় ফুরিয়ে গেছে। শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিলে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় শেষ হবে ডোমিঙ্গো অধ্যায়।

মূলত জিম্বাবুয়ে সফরের ব্যর্থতার পর ডোমিঙ্গোর ক্ষমতা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অক্টোবরে অস্ট্রেলিয়ায় মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ডোমিঙ্গোকে। এ সময়ে তাকে আর টি-টোয়েন্টি দল নিয়ে ভাবতে হবে না।

ব্যাটিং কোচ জেমি সিডন্সের পাশাপাশি নতুন টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামের অধীনে এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল। গত সোমবার (২২ আগস্ট) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সেদিন হাসিমুখেই সংবাদমাধ্যমে এ সিদ্ধান্তের যৌক্তিকতা মেনে নিয়ে নিজের সন্তুষ্টির কথা প্রকাশ করেছিলেন ডোমিঙ্গো। টি-টোয়েন্টি থেকে অব্যাহতি দিলেও চুক্তির মেয়াদ থাকা পর্যন্ত অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ডোমিঙ্গোই হেড কোচ- এ কথাও স্পষ্টভাবে জানিয়েছিল বিসিবি।

তবে আপাতত কাজ না থাকায় পরদিনই দেশে ফিরে যান টাইগারদের হেড কোচ। সেখান থেকেই দেশের শীর্ষস্থানীয় দৈনিকে আর চাকরি না করার কথা জানিয়েছেন ডোমিঙ্গো। তিনি বলেছেন, ‘বিসিবিতে আমার সময় শেষ। আর থাকছি না। হ্যাঁ সত্যিই (বিসিবি ছেড়ে যাচ্ছি)।’

ডোমিঙ্গোর এ কথার জবাবে বিসিবির অবস্থান জানা যায়নি। তবে নিশ্চিত হওয়া গেছে এখন পর্যন্ত আনুষ্ঠানিক পদত্যাগপত্র দেননি ডোমিঙ্গো। চুক্তির শর্ত অনুযায়ী চাকরি ছাড়ার জন্য অন্তত তিন মাস আগে চিঠি দিতে হবে ডোমিঙ্গোকে। তবে দুই পক্ষে রাজি থাকলে যেকোনো সময়ই চুক্তি বাতিল করা যাবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান