টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ : দলে এনামুল

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। আর টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে উইন্ডিজ।

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল।

প্রথম ম্যাচে খেলা সাবেক অধিনায়ক ‍মুমিনুল হক দ্বিতীয় ম্যাচে তার জায়গা হারিয়েছেন। তাছাড়া মোস্তাফিজও নেই একাদশে।

সিরিজের প্রথম ম্যাচে চতুর্থ দিনেই হেরে যায় বাংলাদেশ। ম্যাচটি ৭ উইকেটের বড় ব্যবধানে জিতে নেয় ক্যারিবীয়রা।

সিরিজ বাঁচাতে এ ম্যাচটিতে জয় ছাড়া বাংলাদেশের অন্য কোনো উপায় নেই। যদি এ ম্যাচে ক্রেইগ ব্রাথওয়েটের দল ড্রও করে তবুও সিরিজ নিশ্চিত হবে তাদের। অন্যদিকে জয় পেলে টাইগারদের হোয়াইটওয়াশ করতে পারবে তারা।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এখন পর্যন্ত নয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় পেয়েছে দুটিতে। সেটিও ২০০৯ সালে টানা দুই ম্যাচে।

এরপর ওয়েস্ট ইন্ডিজে আরও পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে।

এবার দেখার বিষয় এক যুগ পর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ জয় তুলে নিতে পারে কিনা এবং সিরিজ বাঁচাতে পারে কিনা।

একনজরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশ-

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, এনামুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান