টটেনহামকে উড়িয়ে দিল ম্যানইউ

news-image

স্পোর্টস ডেস্ক : গোলে পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিনসন কাভানি ও মার্কাস র‌্যাশফোর্ডও গোল করলেন। এতে টটেনহাম হটস্পারের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উলে গুনার সুলশারের দল।

শনিবার টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগে জেতার পর ১৭ পয়েন্ট নিয়ে রোনাল্ডোর ম্যানইউ উঠে এলো পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।

খেলার ৩৯ মিনিটে গোল পান ক্রিশ্চিয়ানো রোনালদো। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে শেষ হয় প্রথমার্ধ। যদিও কোনো গোল হয়নি আর। এরপর দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এদিনসন কাভানি। ম্যাচের একেবারে শেষের দিকে ৮৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান মার্কাস র‌্যাশফোর্ড।

এদিন ম্যানইউ গোলের উদ্দেশে শট নেয় ১০টি। যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। অপরদিকে টটেনহাম গোলের উদ্দেশে শট নেয় ৯টি। যার কোনোটিই ছিল না লক্ষ্যে।

এ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল ম্যানইউ। সমান পয়েন্ট নিয়ে ছয়ে আছে আর্সেনাল। অপরদিকে টটেনহামের পয়েন্ট ১৫। দলটি আছে ৮ নম্বরে।

২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল ও ২০ পয়েন্ট নিয়ে তিনে আছে সিটি। ১৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম আছে চার নম্বরে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান