ঝড়-বৃষ্টি-শিলায় কাটতে পারে নববর্ষ

news-image

নিউজ প্রতিবেদক : বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। করোনা মহামারির কারণে দুইবছর নববর্ষ ভালোভাবে উদযাপন করতে না পারলেও এবার বিধিনিষেধহীন পরিবেশে সার্বজনীন এই উৎসবে মেতে ওঠার অপেক্ষায় জাতি। তবে এ বছর নববর্ষ উদযাপনে বাধা হয়ে দাঁড়াতে পারে ঝড়-বৃষ্টি।

গত কয়েক দিন ধরে ছয় বিভাগে চলা ঝড়-বৃষ্টি নববর্ষের দিনও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঝড়-বৃষ্টির প্রবণতা রংপুর অঞ্চলে বেশি। সেখানে ভারী বৃষ্টি হচ্ছে, সঙ্গে আছে শিলাবৃষ্টিও।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জাগো নিউজকে বলেন, নববর্ষের দিন ঢাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। তবে বৃহস্পতিবার খুলনা ও বরিশাল অঞ্চলে ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।

ঢাকার আকাশে মেঘের রোদের লুকোচুরি খেলা চলেছে বুধবার দিনভরই। সঙ্গে ছিল ভ্যাপসা গরম। তবে বৃষ্টি নামলে গরম কমবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হয়েছে। এরমধ্যে রংপুরে ভারী বৃষ্টি হয়েছে। এ সময়ে কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ডিমলায় ৩৪, সৈয়দপুরে ৪২ ও রংপুরের ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলীতে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান