ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙ্গে দেওয়ার দাবি

news-image

ঢাকাসহ সারাদেশে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙ্গে দেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানারস (বিআইপি) ও গ্রিনভয়েস আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে সরকারের কাছে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নেপালের ভূমিকম্পজনিত বিশাল ক্ষয়ক্ষতি, ‘বাংলাদেশে বড় ভূমিকম্পের সম্ভাবনা একটি অতিরিক্ত প্রচার’-এ ধরনের কথায় বিশ্বাসীদের হতাশার মধ্যে ঠেলে দিয়েছে। দেশের চারদিকে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল, মনিপুর-ত্রিপুরা-সিলেট-কুমিল্লা, মায়ানমার-চট্টগ্রাম-পার্বত্য, চট্টগ্রাম ও মধুপুর-এ চারটি বড় এলাকার যেকোনো একটি আমাদের জন্য ভয়াবহ বিপদের সূত্রপাত ঘটাতে পারে।

বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আবদুল মতিন বলেন, ঢাকাসহ সারাদেশের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে সেখানে ‘ভবনটি ঝুঁকিপূর্ণ’ বলে সাইনবোর্ড লাগাতে হবে। মানব দুর্ঘটনা ঠেকানো এখন সময়ের দাবি।

তিনি বলেন, ঝুঁকিমুক্ত ভবন চিহ্নিত করার জন্য রাজউক কিছুটা কাজ করছে কিন্তু তাদের পরিকল্পনা ও কাজে ত্র“টির তথ্যও জানা যাচ্ছে। অভিযোগ রয়েছে, বাড়িগুলোর মূল্যায়ণ সঠিক ও দুর্নীতিমুক্ত হচ্ছে না। নেপালের সাম্প্রতিক ভূমিকম্পের সমমানের (রিখটার স্কেলে ৭.৫) কম্পন ঢাকায় হলে উদ্ধার-চিকিৎসা বা তাদের সংবাদ প্রচারেরও কেউ থাকবে না বলে হুশিয়ার করেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব, নির্বাহী সদস্য রুহিন হোসেন প্রিন্সসহ অন্যান্য সংগঠনের নেতারা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার