ঝুঁকিপূর্ণ কাজ থেকে মুক্ত ৯০ হাজার শিশু

risk woডেস্ক রির্পোট : ঝুঁকিপূর্ণ  শ্রম থেকে মুক্ত হয়েছে ৯০ হাজার শিশু। ‘বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন’ শীর্ষক প্রকল্পের আওতায় তিনটি ফেজে এসব শিশু শ্রমিককে উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া  হয়েছে। প্রশিক্ষণ শেষে শিশুদের সংশ্লিষ্ট ট্রেডের ভিত্তিতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। আরো ৬০ হাজার শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সূত্র জানায়, ‘বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম ফেজে ১০ হাজার, দ্বিতীয় ফেজে ৩০ হাজার এবং তৃতীয় ফেজে ৫০ হাজারসহ মোট ৯০ হাজার শিশু শ্রমিককে ১৮ মাসব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা ও ছয় মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে তোলা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন শীর্ষক প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৯০ হাজার শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মক্ষম করে তোলা হয়েছে। প্রশিক্ষণ শেষে শিশুদের সংশ্লিষ্ট ট্রেডের ভিত্তিতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এই প্রকল্পের চতুর্থ পর্যায়ের কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে যেখানে ৬০ হাজার শিশু শ্রমিককে এর আওতায় আনা হবে।’

পরিসংখ্যান ব্যুরোর এক সমীক্ষায় দেখা যায়, বাংলাদেশে শিশু শ্রমিকের সংখ্যা প্রায় ৬৫ লাখ, যা পৃথিবীর মোট শিশু শ্রমিকের ২ দশমিক ৬ অংশ। বাংলাদেশের জনসংখ্যার ৪৭ শতাংশই শিশু, যাদের বয়স ১৬ বছরের কম। সমীক্ষায় দেখা যায়, এদের প্রতি ১০০ জনে ১৯ জন শিশু শ্রমিক।

অর্থ মন্ত্রণালয় প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শিশুশ্রম নিরসনে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচির আওতায় হাজার শিশু শ্রমিককে উপানুষ্ঠানিক শিক্ষা প্রদান ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের শিশুশ্রম নিরসনে সরকার ৭১ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয় করেছে।

এ ছাড়া, ৫০ হাজার শিশু শ্রমিকের পিতা-মাতাকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে রাজস্ব খাত থেকে ৬৮ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।  চতুর্থ পর্যায়ে আগামী জুলাই থেকে শিশুশ্রম নিরসনে ঢাকা মেট্রোপলিটন এলাকায় নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে ৭১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ২৬ হাজার শিশু শ্রমিক উপানুষ্ঠানিক শিক্ষা এবং ১৩ হাজার শিশু শ্রমিককে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা যাবে। একই সঙ্গে প্রকল্পের আওতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম উইংয়ের তত্ত্বাবধানে চাইল্ড লেবার ইউনিট (সিএলইউ) গঠন করা হয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার