ঝাল তেহারি রান্নার রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঝাল খাবার খেতে যারা বেশি পছন্দ করেন, তাদের কাছে প্রিয় একটি পদ হলো ঝাল তেহারি। সাধারণত তেহারি খুব একটা ঝাল হয় না। তবে আপনি যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ভিন্ন কথা। তখন বাড়িতেই তৈরি করতে পারেন ঝাল তেহারি। এক্ষেত্রে মরিচের পরিমাণ বাড়িয়ে দিলেই হবে না, জানা থাকা চাই আরও কিছু কৌশল। চলুন জেনে নেওয়া যাক ঝাল তেহারি রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরুর সিনার মাংস- ২ কেজি

পেঁয়াজ কুচি- দেড় কাপ

আদা বাটা- ২ টেবিল চামচ

রসুন বাটা- ১ চা চামচ

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ

ধনে গুঁড়া- ১ টেবিল চামচ

জিরা গুঁড়া- ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ

তেজপাতা- ২টি

দারুচিনি- ২ সেমি ৫ টুকরো

এলাচ- ৫টি

লবঙ্গ- ৪টি

কাঁচা মরিচ- ১৬টি

সরিষা বা সয়াবিন তেল- সোয়া এক কাপ

পোলাওয়ের চাল- ১ কেজি।

যেভাবে তৈরি করবেন

মাংস ছোট টুকরো করে ধুয়ে নিন। সমস্ত বাটা ও গুঁড়া মসলা এবং লবণ দিয়ে মাংস সেদ্ধ করুন। মাংস নরম হলে ও পানি শুকালে নামান। একটা বড় হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ তেজপাতা ও গরম মসলা সামান্য ভেজে মাংস, লবণ দিন। মাংস কষিয়ে ভুনা করুন। মাংস কষানো হলে মসলা থেকে মাংস আলাদা করে তুলে রাখুন।

চাল ধুয়ে পানি ঝরিয়ে মসলায় দিন। ২-৩ মিনিট ভাজুন। ৬-৭ কাপ গরম পানি ও লবণ দিন। ফুটে উঠলে নেড়ে মাংস ছড়িয়ে দিয়ে ওপরে কাঁচা মরিচ দিয়ে ঢেকে মৃদু আঁচে ২০ মিনিট রাখুন। চুলা থেকে নামিয়ে রাখুন। ২০-২৫ মিনিট পর ঢাকনা খুলবেন। সালাদ দিয়ে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার