জয়া হয়ে পর্দায় আসছেন জয়া আহসান

news-image

বিনোদন প্রতিবেদক : ২ বছর পর নতুন এক সিনেমার খবর জানালেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। সিনেমার নাম ‘জয়া আর শারমিন’। অনেকটা চুপিসারেই মহামারীর সময়ে এই সিনেমার শুটিং হয়েছে বলে জানা গেছে। এটি পরিচালনা করেছেন ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ খ্যাত নির্মাতা পিপলু আর খান। সিনেমাটিতে জয়া চরিত্রে জয়া আহসান এবং শারমীন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের গুণী অভিনেত্রী মহসীনা আক্তার। এছাড়াও থাকছেন তরুণ অভিনেত্রী তানজিম সিয়ারা তটিনী।

নির্মাতা জানিয়েছেন, বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরের শেষে অথবা ২০২৩-এর শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জয়া আর শারমিন’।

সিনেমাটি দুটি নারী চরিত্র কেন্দ্র করে উল্লেখ করে পরিচালক বলেন, দুজন নারী চরিত্র ঘিরেই এই সিনেমা। প্রধান চরিত্রে আছেন জয়া আহসান, আরেকটি চরিত্রে আছেন মহসিনা আক্তার, যিনি মঞ্চ নাটকে অভিনয় করেন। এটা একটি অন্তর্জগত ও ইমোশনাল গল্পের সিনেমা। এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না। আমরা একটু সময় নিচ্ছি। আগামীতে আরও বিস্তারিত জানাতে পারবো।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির খবর জানিয়ে জয়া আহসান লিখেছেন, অবশেষে, ‘জয়া আর শারমিন’। দুজন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।

তিনি আরও লেখেন, “আমি জয়া ‘জয়া’ চরিত্রে আর থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন ‘শারমিন’ চরিত্রে। ওর জন্য আমার শুভ কামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা। ’

‘জয়া আর শারমিন’ প্রযোজনায় আছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি তে সিনেমা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান