জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন আদালতের বিচারক। আজ সোমবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নাজিম উদ্দীন ওরফে করিম (৩২) তিনি কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামের আবু কালাম মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ মে দিবাগত রাতে নাজিম উদ্দিন তার স্ত্রী রওশন আরাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর নাজিম উদ্দিন নিজেই তার বাড়িতে ডাকাতেরা ঢুকে স্ত্রীকে হত্যা করেছে বলে প্রচার করেন। তিনি স্ত্রীর স্বজনদেরও ডাকাতেরা হত্যা করেছে বলে জানান। ওই ঘটনায় নিহতের দাদা ইসমাইল হোসেন বাদী হয়ে ওই দিনই কালাই থানায় একজনকে আসামী করে মামলা করেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার