জ্যাকুলিনে নাখোশ সালমান

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডে এ যাবৎ কম নায়িকার সঙ্গে জড়াননি সালমান খান। একেক জন এসেছেন আর সবাই তারকার তকমা গায়ে মেখে তাকে ছেড়ে চলে গেছেন। কাটরিনা থেকে সোনাক্ষি সবাই তার সঙ্গে ছবিতে অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও প্রেমের অভিনয় করে গেছেন। সর্বশেষ ‘কিক’ ছবিতে সালমান তার বিপরীতে নায়িকা হিসেবে নিয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজকে। অন্যদের মতো জ্যাকও এ সুপারস্টারের সঙ্গে অভিনয় করে বলিউডে তুমুল আলোচিত হয়েছেন। আর এর সঙ্গে সঙ্গে এ দুজনকে নিয়ে চারদিকে প্রেমের গুঞ্জন উঠে । এটা ছবি মুক্তির আগে থেকেই শোনা যাচ্ছিল। শুটিং সেটে সালমানের সঙ্গে একাধিকবার ঘনিষ্ঠ হয়েছেন জ্যাকুলিন। তবে কিছুদিন ধরে সেসব কথা ছাপিয়ে শোনা যাচ্ছে ভিন্ন আলোচনা। সালমান নাকি এখন জ্যাককে এড়িয়ে চলেছেন। আগের মতো এখন তার সঙ্গে যোগাযোগ করছেন না তিনি। বলতে গেলে জ্যাকুলিনের ওপর অনেকটা নাখোশ এ বলিউড সুপারস্টার। আর সেটা বোঝা গেছে যখন সালমান ‘কিক’-এর পরবর্তী কিস্তিতে জ্যাকুলিনকে না নেয়ার কথা জানান। এমন খবর প্রকাশ হতে বলিউড জুড়ে নানা গুঞ্জনের জন্ম নেয়। অনেকে বলছেন, তারকার তকমা গায়ে মাখার পর জ্যাকুলিনও নাকি সালমানের সঙ্গে আর মিশছেন না। আর তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সালমান। 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার