জ্বালানি চাহিদা মেটাতে সৌদি সহযোগিতা আশা করছে বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ চাহিদা মেটাতে সৌদি আরব থেকে সহযোগিতার আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রীও রাষ্ট্রদূতকে এলএনজি খাতে সৌদির সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সৌদি রাষ্ট্রদূত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

বৈঠকে তারা বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিদ্যমান এবং সম্ভাব্য বিনিয়োগ উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করেন এবং সৌদি আরব থেকে জ্বালানি খাতে বাংলাদেশে বিবেচনাধীন প্রস্তাব নিয়েও আলোচনা করেন। আসন্ন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক বিষয়েও মন্ত্রীকে অবহিত করেন, কমিশনের বৈঠক ৩০-৩১ অক্টোবর ২০২২ তারিখে রিয়াদে অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রদূত সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রীর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরের অগ্রগতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের বর্তমান নেতৃত্বের অধীনে অগ্রগতি ও উন্নয়নের প্রশংসা করেন এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজকে সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে সাম্প্রতিক নিয়োগকে স্বাগত জানিয়েছেন।

মুসলিম বিশ্বে তার গতিশীল ভূমিকার জন্য নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে মোমেন বলেন, সৌদির নতুন প্রধানমন্ত্রীকে এখানে স্বাগতম জানাতে বাংলাদেশের মানুষ অধীর অপেক্ষা করছে।

ক্রমাগত সমর্থন এবং দিকনির্দেশনায় দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় এগিয়ে নিতে বহুপাক্ষিক ফোরামে সৌদি আরবের প্রতি বাংলাদেশের মূল্যবান সমর্থনের জন্য সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান