জ্বালানির নতুন উৎসের খোঁজে বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : জ্বালানির নতুন উৎসের খোঁজ করছে বাংলাদেশ। জ্বালানি কিনতে ইতিমধ্যে ব্রুনাইয়ের কাছে প্রস্তাব দেয়া হয়েছে। অন্যদিকে, সৌদি আরবের সাথে যোগাযোগও শুরু করেছে সরকার।

শুক্রবার রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অবশ্য বলেছেন, জ্বালানি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের কোনো কথা হয়নি। ব্রুনাই থেকে দীর্ঘমেয়াদে গ্যাস আনতে প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার।

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভূত সংকটে জ্বালানির সমীকরণ ঘুরে গেছে। বিপাকে পড়েছে উন্নত দেশগুলো। তাই বাংলাদেশকেও নানা ভাবনায় নতুন ছক কষতে হচ্ছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, এক হাজার মেগাওয়াটের সৌর বিদ্যুতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। দেশটি থেকে ২০২৮-২৯ এর দিকে গ্যাস পাওয়া যাবে। এখনই সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করতে চায় সৌদি আরব।

উল্লেখ্য, ব্রুনেইয়ের সুলতানের সফরকালে জ্বালানি কিনতে প্রস্তাব দেয় বাংলাদেশ। তবে এখনও কোন সাড়া মেলেনি। সংকট উত্তরণে সরকারের প্রচেষ্টার কমতি নেই বলেও জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

দিকে সমুদ্র থেকে গ্যাস পাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাগর থেকে গ্যাস তোলার জন্য দুবার টেন্ডার দেয়া হয়েছে। ডিসেম্বর জানুয়ারিতে আবারও এখানে টেন্ডার দেয়া হবে। সাগর থেকে গ্যাস তোলা কষ্টসাধ্য। বিনিয়োগ করেও সফলতা পাওয়ার শতভাগ সম্ভাবনা থাকে না। বাপেক্সকে দিয়ে এটা করা যাবে না। তবে বাপেক্স বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করে কাজ করতে পারে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান