জ্বলছেই ইরান, নিহত বেড়ে ৪০০

news-image

অনলাইন ডেস্ক : পুলিশি হেফাজতে মাহসা আমিনির (২২) মৃত্যু ঘিরে ইরানে কোনোভাবেই থামছে না বিক্ষোভ। দেশটির প্রেসিডেন্ট ও রেভল্যুশনারি গার্ডসের হুঁশিয়ারি উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করেছে, ১৬ সেপ্টেম্বরের পর থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি নিহত হয়েছেন। খবর আরব নিউজের।

রিপোর্ট, গত শুক্রবারও হাজার হাজার ইরানি বিক্ষোভে রাস্তায় নেমেছে। জাজেদান অঞ্চলে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়েছে ইরানি পুলিশ। মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, সেই দিন ২৪ ঘন্টায় আঞ্চলিক পুলিশ এবং রক্ষীরা চার প্রদেশে বেআইনিভাবে ৮ জনকে হত্যা করেছে।

ভিন্নমতাবলম্বী অ্যাক্টিভিস্টরা বলেছেন, গত ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে চার শতাধিক লোক নিহত হয়েছেন।

এমইকে ভিন্নমতাবলম্বী গোষ্ঠীর একজন মুখপাত্র বলেন, বিদেশি ইরানিদের বৈশ্বিক সংহতি ইরানের বিক্ষোভকে শক্তিশালী করেছে। বিক্ষোভকারীরা দেশটির শাসকদের হটাতে প্রতিদিন সবাইকে বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছে।

আরব নিউজ বলছে, গত বুধবার ৩৫ বছর বয়সী ইসমাইল মাওলুদি নামে এক বিক্ষোভকারী নিহত হয়। এরপর তার দাফনে শোকার্তরা এলে মাহাবাদে পুলিশের সংগে সংঘর্ষ বেধে যায়। এ ছাড়া বিক্ষোভে নিহত ১৬ বছর বয়সী নিকা শাহকারামির কবরের কাছে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদের বাইরে সবখানে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এদিকে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলার নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান