জো বাইডেনের করোনা শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, তার মৃদু উপসর্গ রয়েছে এবং তিনি তার দায়িত্ব চালিয়ে যাচ্ছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার সকালে বাইডেনের করোনা শনাক্তের ব্যাপারে বিবৃতি দিয়েছেন তার প্রেস সেক্রেটার কারিন জিন-পিয়েরে। তিনি জানিয়েছেন, বাইডেন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। তবে তার সঙ্গে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তার যোগাযোগ রয়েছে এবং তিনি পূর্ব-নির্ধারিত সভায় অংশ নেবেন।

তিনি জানান, বাইডেন তার কিছু অসুস্থতার জন্য ইতোমধ্যে প্যাক্সলোভিড নামক ভাইরাসরোধী ওষুধ খাচ্ছেন। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন অধিদপ্তর (এফডিএ) জানিয়েছে, ৬৫ বছরের বেশি বয়সি করোনা আক্রান্তদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা যায়।

জো বাইডেন ২০২০ সালের ডিসেম্বরে এবং ২০২১ সালের জানুয়ারীতে ফাইজার-বাইয়োনটেকের কোভিড ভ্যাকসিন নেন।

শুধু তাই নয়, তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে এবং ২০২২ সালের মার্চে ফাইজারের বুস্টার ডোজ নেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান