জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৭ চেয়ারম্যান

news-image

নিজস্ব প্রতিবেদক : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রবিবার (২৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব ব্যক্তিকে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে সমন্বয়কৃত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় চেয়ারম্যান পদে ১৯টি জেলা পরিষদে একক প্রার্থী ছিলেন। মনোনয়নপত্র বাছাইয়ের সময় সেটা বেড়ে ২২টি পরিষদে একক প্রার্থী দাঁড়ায়। সর্বশেষ মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এই সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়ালো।

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্যানুসারে, গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৪২৯ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত সদস্য পদে ৬৯ জন এবং সাধারণ সদস্য পদে প্রার্থিতা প্রত্যাহার করেন ৩২৮ জন।

দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হয় ২০১৬ সালের ২৮ ডিসেম্বর। ওই নির্বাচনে ২১টি জেলায় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এবার যে ২৭টি জেলায় বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন সেই জেলাগুলো হলো: কুমিল্লা, কুড়িগ্রাম, নোয়াখালী, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ, সিলেট, ঢাকা, পাবনা, পিরোজপুর, বরিশাল ও জামালপুর। এই ২৭ জেলায়ই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান হচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান