জেনে নিন ডার্ক সার্কেল দূর করবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : চিকিৎসকের ভাষায় চোখে নিচ দেখলেই একজন মানুষের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানা যায়। তবে অনেকের বংশগত কারণেও চোখের নিচে কালো দেখা যায়। নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা চোখের কালো দাগ দূর করতে সাহায্য করে।

চোখের নিচে কালোদাগ দূর করতে প্রচুর পরিমাণ পানি পান, সবুজ শাক-সবজি আহার এবং নিয়ম মাফিক ঘুমের অভ্যাস গড়ে তোলা ও মানসিক চাপ কমাতে হবে। মাল্টিভিটামিন খেলে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম খাওয়াও চোখের নিচে কালি দূর করতে সাহায্য করে। যেসব কারণে চোখের নিচের ডার্ক সার্কেল দেখা দিতে পারে।

ঘুম: দেরি করে ঘুমোনোর ফলে বা অতিরিক্ত রাত জাগলে ডার্ক সার্কেল তৈরি হতে পারে। সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষের যথেষ্ট পরিমাণে ঘুম প্রয়োজন। বিশেষজ্ঞরা বলেন, একজন সুস্থ মানুষের প্রতিদিন কমপক্ষে ৬ ঘণ্টা ঘুম প্রয়োজন। রাত্রে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়া উচিত। কারণ বেশি রাত করে ঘুমোলে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হয়। যার কারণে ডার্ক সার্কেল তৈরি হয়।
অ্যালকোহল থেকে দূরে থাকা: মদ্যপান বা অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে ডার্ক সার্কেল তৈরি হতে পারে। তাই যতটা কম সম্ভব তৈলাক্ত খাবার খাওয়া কমাতে হবে এবং মদ্যপান সম্পূর্ণ বন্ধ করতে হবে।

টিব্যাগ ব্যবহার: টি ব্যাগ ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন নিয়ম করে ঠান্ডা টিব্যাগ চোখের উপর রাখতে হবে। কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট ধরে ওই টি ব্যাগ রাখতে হবে। তার ফলে ডার্ক সার্কেল অনেকটা কমা সম্ভব হয়।

দুধ: ডার্ক সার্কেল কমানোর জন্য দুধ অত্যন্ত উপযোগী। দুধ এবং আলমন্ড মিশিয়ে চোখের চারিদিকে ম্যাসেজ করে লাগাতে হবে এবং ১০ মিনিট পর তা ধুয়ে ফেলতে হবে।

শসা: শসা পাতলা করে কেটে চোখে দিয়ে কিছুক্ষণ রাখা যেতে পারে। এর ফলে ডার্ক সার্কেল অনেকটাই কমে আর আরামও পাওয়া যায়।

আলু: আলু কেটে স্লাইস করে তা চোখে দিয়ে রাখি ১০মিনিট পর তা তুলে পানি দিয়ে চোখ দুয়ে ফেলুন ।
এবার আলু কুচি করে ফ্রিজে রেখে তাও ব্যাবহার করতে পারেন। আবার চাইলে শুধু আলুর রসও তুলায় দিয়ে চোখের চারপাশে ব্যবহার করতে পারেন । এছাড়া ও আলুর রস আপনি মুখে যে কোন দাগ দুর করতে ব্যাবহার করতে পারবেন ।

ডিজিট্যাল গ্যাজেট থেকে দূরে থাকা: যাদের অফিস করতে হয় বা ব্যবসায়ের কাজে সারাদিন কম্পিউটার বা ল্যাপটপের সামনেই কাটে। বাকিটা সময় চেষ্টা করুন ডিজিটাল সামগ্রী থেকে দূরে থাকতে। প্রয়োজনে ফোন বা ল্যাপটপের নাইট মোড অন করে রাখুন। এতে করে চোখের ওপর চাপ কম পড়বে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার